চাঁপাইনবাবগঞ্জের বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম বিশ^াসের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-১০ ১৯:৪৪:৪৭
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগরঞ্জ শহরের  রামকৃষ্টপুর মহল্লার বীর মুক্তিযোদ্ধা এবং আয়কর বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা  আবুল কাশেম বিশ^াস ওরফে ভুটু (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। সোমবার(১০ নভেম্বর) ভোরে রাজশাহী মহানগরের বর্তমান বাসস্থানে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ছেলে,৩ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বিকাল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগরঞ্জ শহরের  মৃধাপাড়া গোরস্থনে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, সদর থানার অফিসার ইনচার্জ শাহিন আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টুলু সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।