সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তোশাখানা দুর্নীতি মামলায় সাজা স্থগিত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-২৯ ২২:২৯:০৩
image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তোশাখানা দুর্নীতি মামলায় সাজা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। আজ মঙ্গলবার (২৯শে আগস্ট) নতুন এ রায় দেওয়া হয়েছে। 
হাইকোর্ট জানিয়েছে, ইমরান খানে কারাদণ্ডের রায় কেন স্থগিত করার হলো এ বিষয়ে আজই জানানো হবে। এর আগে, গত ৫ই আগস্ট সরকারি কোষাগারে তোশাখানার মালামাল নিয়ে দুর্নীতি করার অভিযোগে ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ রুপি জরিমানা করেন। 
এছাড়া তাকে যে কোনো নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণা করেন। ওই রায় ঘোষণার পরপরই ইমরানকে তার লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি পাঞ্জাবের অ্যাটোক কারাগারে আটক আছেন।