চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মৃত ভারতীয়র মরদেহ শেষবারের মত দেখার সূযোগ পেল বাংলাদেশী স্বজনরা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-০৮ ২২:৫৯:২১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এবং  ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ মানবিকতার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শনিবার (৮ নভেম্বর)  সকাল পৌনে ১১ টার দিকে উভয় বাহিনীর সহযোগিতায়  ভারতীয় নাগরিক সেলিনা বেগমের(৭০) মরদেহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের শূণ্য রেখায়  তাঁর বাংলাদেশী স্বজনদের শেষবারের মত দেখানো সম্ভব হয়েছে। এ সময়  দুদেশে বসবাসবাসকারী স্বজনদেও মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সেলিনা বেগম ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার গোপালগঞ্জ থানার  শ্মশানী চকমাহিলপুর গ্রামের মৃত গাজলুর রহমানের স্ত্রী। গত শুক্রবার(৭ নভেম্বর) রাত সাড়ে ১১টায় তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)।
বিজিবি জানায়, সেলিনা বেগমের মৃত্যু সংবাদ পেয়ে তাঁর ভাই শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের  ৫ নং ওয়ংার্ডের মোল্লাটোলা  বাগিচাপাড়া গ্রামের  মৃত মোসলেম উদ্দিনের ছেলে তোফাজ্জল হক এবং অন্য নিকটাত্মীয়রা শেষবারের মত মরদেহ দেখানেসার ব্যবস্থা করার জন্য বিজিবির নিকট আবেদন করেন। আবেদন পেয়ে বিজিবি দ্রæত প্রতিপক্ষ বিএসএফ’র সাথে যোগাযোগ করে। এরপর উভয়পক্ষের সম্মতিতে মরদেহ আন্তর্জাতিক সীমারেখায়  মেইন আন্তর্জাতিক সীমান্তের ১৮২/২ এর নিকট দেখানোর আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বাাংলাদেশী স্বজনদের মরদেহ দেখানোর সময় উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ ধরনের মানবিকতার প্রতি বিজিবি’র  সহানুভূতি প্রদর্শণ অব্যহত থাকবে বলেও জানান অধিনায়ক কিবরিয়া।
সংশ্লিস্ট  ইউপি ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম বলেন, প্রতিবেশী দুই দেশে অবস্থিত সেলিনা বেগমের বাবার বাড়ি এবং স্বামীর বাড়ির মাঝে রয়েছে  শুধু তাঁরকাটার  বেড়া। বহু আগে তিনি বিয়ে হয়ে ভারতে স্বামীর বাড়িতে চলে যান। সেই বেড়ার গেট খুলে সেলিনাকে তাঁর বাবার বাড়ির লোকজনের সাথে দেখা করার সূযোগ করে দেয়ার জন্য উভয়  বাহিনীর প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। বলেন, দুই বাহিনী এবং দুদেশের জনগণের মাঝে এ ধরণের  মানবিক এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা উচিত।