বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অভিযান চালিয়ে ভারতীয় পিয়াজসহ পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ গজুকাটা বিওপির একটি বিশেষ টহলদল আনুমানিক সকাল ৮টায় সীমান্ত হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দুবাগ মোড় থেকে মালিকবিহীন অবস্থায় ২,৫০০ কেজি ভারতীয় পিয়াজসহ একটি পিকআপ জব্দ করা হয়।
উক্ত ভারতীয় পিয়াজ এর আনুমানিক মূল্য ৩,০০,০০০/- টাকা এবং পিকআপের আনুমানিক মূল্য ৯,০০,০০০/- টাকাসহ সর্বমোট মূল্য ১২,০০,০০০/- (বারো লক্ষ) টাকা।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে এবং চোরাচালান বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে।