কোম্পানীগঞ্জে এনএটিপি-২ প্রকল্পের অর্থায়নে ফারুক সুইটসের উদ্বোধন

  • ইমাম হোসেন খাঁন:
  • ২০২৩-০৮-২৯ ২১:৩৩:৩৫
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে,উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ভিন্ন স্বাদের মিষ্টি জাতীয় খাবারের দোকান 'ফারুক সুইটস হাউজ'র উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে চরহাজারী ইউনিয়নের উত্তর চৌরাস্তায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম, ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২)'র অর্থায়নে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এ মিষ্টান্নের দোকান উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.মেজবা উল আলম ভূঁইয়া ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ তাসলীমা ফেরদৌসী।উপস্থিত ছিলেন উপজেলা প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ  আসাদুজ্জামান সওকী,চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগ,স্থানীয় ইউপি মেম্বার আনোয়ার হোসেন খোকন,ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আবদুল কাদের মিলন প্রমূখ।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার
মো.মেজবা উল আলম ভূঁইয়া বলেন মূল্য সংযোজনের উদ্দেশ্যে ও জনস্বাস্থ্যের কথা মাথায় রেখ খামারের দুধ দিয়ে বিশুদ্ধ মিষ্টান্ন খাবার পরিবেশনের জন্য ফারুক সুইটস হাউজের উদ্বোধন করা হয়েছে।