চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সভায় দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং সদ্য ঘোষিত চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য তিন প্রার্থীকেই পরিবর্তনের দাবি জানানো হয়।
শুক্রবার(৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় চাঁপাইনববাবগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত সভায় সমগ্র জেলা থেকে আসা মনোনয়ন বঞ্চিত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সদর-৩ আসনের জেলা বিএনপির আহব্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম(চাইনিজ), সদস্য ওবায়েদ পাঠান,চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল গোমস্তাপুর-ভোলাহাট) আসনের জেলা মহিলা দলের সাধারণ সম্পাাদক মাসউদা আফরোজ হক সূচী,গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সদস্য সচিব এড.নুরুল ইসলাম সেন্টু, ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ ও ড.এস এ অপু ।
এছাড়াও কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক এড. রফিকুল ইসলাম টিপু, যুগ্ম আহব্বায়ক হায়াতুদ্দৌলা সহ জেলা এবং ৫ উপজেলা আর্থাৎ সদর,শিবগঞ্জ,নাচোল,ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ। কর্মূসূীচীতে জেলার যুব ও ছাত্রদলের শীর্ষ নেতারাও অংশ নেন।
সভাশেষে র্যালী বের করা হয়। শহরের বিভিন্ন পথ ঘুরে র্যালীটি সন্ধ্যায় শান্তিমোড়ে গিয়ে শেষ হয়।