মো হা ম্ম দ আ ব দু ল কা ই য়ু ম

  • সংলাপ
  • ২০২৫-১১-০৬ ১০:০৯:৫৬
image

আরাধ্য অবাধ্য হৃদয় ছোঁয়ার অতৃপ্ত মম তৃষ্ণা 
কাঁপিয়ে লোভাতুর আশার ঠোঁট চুম্বনে বিতৃষ্ণা। 
ক্ষয়িষ্ণু চাঁদ ভিজিয়ে দেয় কামনায় স্নাত মর্ত, 
রাতের কোমল শরীরে অঙ্কিত রয়েছে কিছু শর্ত। 
অদৃশ্য সুখানুভূতিতে শিহরিত হয় আলোর মিছিল 
উপন্যাসের উপাখ্যান রোজনামচা লিখে গাঙ্গচিল।
জীবন ও জীবিকার মাঝে পাদটীকা আঁকে সুশীল।
এলোমেলো স্বপ্নে বিভোর চোখে তারার ঝিলমিল। 
অবেলায় পথিক হারায় চেনা পথ চেনা খালবিল! 
কোন এক বিয়োগান্তক মঞ্চে বাসনারা আটে খিল।
অপাঠ্য আলেখ্য নির্বোধ নির্মোহ মনে নৈশব্দ বিলাপ 
শেষ বিকালে আলো ছায়া বকে যায় বিলাসী প্রলাপ।
অবশেষে ধূলোমাখা প্রান্তর সুধায় বিমুগদ্ধ আলাপ,
ফুলের জলসায় পথিকের স্বপ্ন ছোঁয়ার সুষম সংলাপ।