ঐ তো ঐ হীরাটা কেমন
কেটে যায় কাঁচ,
কাঁচের মতো স্বচ্ছ নয় মানুষ
নেই শরম লাজ।
লজ্জা বিহীন হলেও মানুষ
দিতে নেই কিল,
নিচের লজ্জা উপরে তুলে
ওরা হেসে খিলখিল।
কিল ঢিল দিতে গেলে
হবে থানা পুলিশ,
এ জগতে এমন নিয়ম
ওরা বসাবে সালিশ।
চোর ডাকাতের হয় শাস্তি
জজকোর্টে হাইকোর্টে জী,
লজ্জার তো নেই মা বাপ
আসামী করবে কি?
পাপ কারে পাপী তাই
ধরায় পেলেও মাপ,
পাপীর পাশে থেকে পুণ্যার্থী
অকারণে তাপায় তাপ।
হীরা ফেলে কাঁচ কুঁড়িয়ে
বলোনা কি লাভ?
টোকা দিলে ভেঙ্গে চুরমার
নরকে ছুঁড়ে অভিশাপ।