নির্বাচন কমিশনের নিবন্ধন পেল তিন রাজনৈতিক দল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১১-০৪ ১৫:৪৩:৪৩
image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এই তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দাবি-আপত্তি নিষ্পত্তির পর তারা চূড়ান্তভাবে ইসির নিবন্ধন তালিকায় অন্তর্ভুক্ত হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “তিনটি নতুন রাজনৈতিক দলকে প্রাথমিকভাবে নিবন্ধন দেওয়া হয়েছে। আগামীকাল পত্রিকায় এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”
তিনি আরও জানান, “১২ নভেম্বর পর্যন্ত যে কেউ দাবি বা আপত্তি জানাতে পারবেন। নির্ধারিত সময় শেষে যাচাই-বাছাই করে গেজেট প্রকাশ করা হবে, তখনই তাদের নিবন্ধন কার্যকর হবে।”
বর্তমানে নতুন দলগুলো যুক্ত হওয়ায় নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

কীওয়ার্ডস:নির্বাচন কমিশন,নতুন নিবন্ধন,জাতীয় নাগরিক পার্টি