ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদকে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় নির্বাচনের প্রার্থী ঘোষণা করায় ৩ নভেম্বর দলীয় নেতা কর্মীরা আনন্দে একে অপরকে মিষ্টিমুখ করান এবং দলীয় কার্যালয়ে তাত্ক্ষণিক মিটিং এ নেতা কর্মীদের দ্বিধা-দ্বন্দ ভুলে প্রার্থীকে নির্বাচনে জয়ী করার জন্য কাজ করার আহ্বান জানান। মিটিং এ বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, সভাপতি পীরগঞ্জ উপজেলা বিএনপি,সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া,সাধারণ সম্পাদক পীরগঞ্জ উপজেলা বিএনপি।রুহুল আমিন সভাপতি পৌর বিএনপি ও রেজাউল করিম রাজা সাধারণ সম্পাদক পৌর বিএনপি পীরগঞ্জ।