চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির দুটি পৃথক অভিযানে চোরচালানকৃত ৪৪ বোতল বিদেশী মদ, ৫৪ পিস ভারতীয় চোরাই স্মার্ট ফোন ও চোরচালানে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়, সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদরের চরব্গাডাঙ্গা ইউনিয়নের বাখের আলী বিওপির একটি টহল দল বাখের আলী গ্রাম সংলগ্ন পদ্মা নদীর সাদ্দামের চর এলাকা থেকে ৪৪ বোতল মদ সহ একটি নৌকা জব্দ করে। এর আগে সকাল ৬টার দিকে শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের হলুদিয়াপাড়া গ্রামে ফতেপুর বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে ৫৪টি ফোন জব্দ করে।
সোমবার রাত সোয়া ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বিশেষ সংবাদের ভিত্তিতে বিজিবির দুটি বিশেষ টহল দল অভিযানগুলো পরিচালনা করে। জব্দ মদ ও নৌকা সদর থানায় এবং ফোন শুল্ক কার্যালয়ে জমা করা হবে। যে কোন চোরচালান প্রতিরোধে সীমান্তে নজরদারি বাড়ানো হবে বলেও জানান অধিনায়ক।