চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী শাহজাহান,আমিনুল ও হারুন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-০৩ ২১:০৬:২৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতার জন্য চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনের সবকটিতে বিএনপি’র সম্ভাব্য ৩ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এরা হলেন শাহজাহান মিয়া,আমিনুল ইসলাম এবং হারুনুর রশীদ।  এরা প্রত্যেকেই সাবেক এমপি এবং বর্তমানে কেন্দ্রীয় নেতা।
সোমবার (৩নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ঢাকার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
জেলার সবচাইতে বড় ৪৩,চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনে মনোনয়ন দেয়া হয়েছে প্রবীণ নেতা, ৫ বারের সাবেক এমপি,প্রতিমন্ত্রীর মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জ,লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী,বিভিন্ন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী  কমিটির সভাপতি এবং বর্তমানে বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়াকে।
৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত) আসনে মনোনয়ন পেয়েছেন  নাচোলের আমিনুল ইসলাম। ২০১৮ সালে ১১তম সংসদে বিএনপির যে ৭ জন সংসদ সদস্য নির্বাচিত হন তিনি তাঁদের একজন। পরে দলীয় সিদ্ধান্তে পদত্যাগকারী এই নেতা বর্তমানে বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক।  তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
৪৫,চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে  মনোনয়ন পেয়েছেন চেয়ারপার্সনের উপদেষ্টা,৪ বারের সাবেক এমপি, ছাত্রদলের সাবেক শীর্ষ নেতা মো: হারুনুর রশীদ।
প্রাথমিকভাবে  মনোনয়নপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন দলের নেতাকর্মী বিশেষ করে নিজ নিজ কর্মী-সমর্থকরা। তবে কয়েকজন মনোনয়ন  না পাওয়া বিএনপি নেতাও  দলীয় আনগত্য প্রকাশ কওে মনোনয়নপ্রাপ্তদেও অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ৩ নেতাকে  শুভেচ্ছা জানিয়ে পোষ্ট দিয়েছেন অনেকে।