চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ভাসমান অজ্ঞাত যুবতীর কোমরে রশি বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১১-০১ ২২:১৩:০৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবতীর(২৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মরেদেহের কোমরে রশি বাঁধা ছিল । স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,শনিবার(১ নভেম্বর) সকালে নারায়নপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আলিমনগর ঘাটের  প্রায় আধা কিলোমিটার দূরে পদ্মার একটি চরের নিকট মরদেহটি ভাসতে দেথে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। ৫৩ বিজিব্’ির বাখের আলী বিওপি সদস্যরা ঘটনাটি জানতে পেরে  সকাল সাড়ে ৮টার দিকে দায়িত্বপূর্ণ  রাজশাহীর গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়িকে খবর দেয়। নৌ পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে  দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তৌহিদুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে মরদেহ ৩/৪ দিনের পুরোনো।  প্রায় পচে যাওয়া মরদেহে বাহ্যিকভাবে তেমন কোন আঘাতের কোন চিহ্ন  বোঝা যায় নি। তবে কোমরে দড়ি বাঁধা থাকায় ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহ শনাক্তের জন্য ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবদেন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান পরিদর্শক তৌহিদ।
নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, স্থানীয়রা কেউ  পোষাকবিহীন ওই মরদেহ শনাক্ত করতে পারেন নি। এটি ভারত থেকে ভেসে আসতে পাওে বলেও স্থানীয়রা  অনেকে ধ্রাণা করছেন।