চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বিজিবি’র অভিযানে ৯৩ বোতল বিদেশী মদ জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১০-২৯ ১৮:৩০:০৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৯৩ বোতল ‘বøাক হান্ট’ ব্রান্ডের বিদেশী মদ জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জহানায়,বুধবার(২৯অক্টোবর) বিকাল ৩টার দিকে চাঁন শিকারী বিওপির একটি বিশেষ টহল দল মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৭/৩ হতে আনমানিক ৪০০ গজ বাংলাদেশের ভেতরে ভোলাহাট সদর ইউনিয়নের চামুচা গ্রামে ফরেষ্ট ক্যানালের পাশের ধানক্ষেতে বিশেষ অভিযান চালায়। অভিযানে টহল দল ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায়  ৯৩ বোতল মদ উদ্ধার করে।
বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মদগুলো ভারতীয়। এগুলো ভোলাহাট থানায় আইনী প্রক্রিয়ূায় জমা দেয়া হবে। তিনি বলেন, মাদকসহ যে কোন পন্য চোরচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।