কাভা কাপে শ্রীলঙ্কার কাছে হেরে চতুর্থ স্থানে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১০-২৮ ২৩:০৭:২৮
image

সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার মেনে চতুর্থ স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ দল। শনিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কা সরাসরি ৩-০ সেটে জয় পায়।
প্রথম সেটে ২৫-২০ পয়েন্টে এগিয়ে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয় সেটে বাংলাদেশ লড়াই করলেও শেষ পর্যন্ত ২৫-২৩ পয়েন্টে হেরে যায়। তৃতীয় সেটেও একই ব্যবধানে ২৫-২০ পয়েন্টে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। এবারের আসরে এটাই প্রথমবার, বাংলাদেশ কোনো ম্যাচে ৩-০ সেটে পরাজিত হলো।
এর আগে রাউন্ড রবিন পর্বে বাংলাদেশ ৩-২ সেটে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। তবে শেষ পর্যন্ত পুনরাবৃত্তি করতে পারেনি দলটি। ফলে টুর্নামেন্টে চতুর্থ স্থানেই সন্তুষ্ট থাকতে হলো লাল-সবুজদের।
এদিকে কাভা কাপে আজ ফাইনালে মুখোমুখি হবে আফগানিস্তান ও তুর্কমেনিস্তান। অন্যদিকে, পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে নেপাল ৩-১ সেটে মালদ্বীপকে হারিয়ে টুর্নামেন্ট শেষ করেছে পঞ্চম স্থানে।

কীওয়ার্ডস:
বাংলাদেশ ভলিবল, কাভা কাপ ২০২৫, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ