মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ১০ মামলার পলাতক আসামী গ্রেপ্তার অস্ত্র উদ্ধার

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-১০-২৮ ২১:৪৩:৪৯
image

 মহেশখালী কক্সবাজার
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসা মহেশখালী উপজেলার ক্রাইমজোন হিসেবে পরিচিত  কালারমারছড়ার ইউনিয়নের  শীর্ষ সন্ত্রাসী ১০ মামলার পলাতক আসামি  মোহাম্মদ তারেককে (২২) সহ তার  দুই সহযোগীকে অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে। 
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস টিম সোমবার (২৭ অক্টোবর) ভোর রাতে অভিযান চালিয়ে কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনার উত্তরপশ্চিমে ষাইট্টা ঘোনা নামক চিংড়ি ঘেরের থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 
 এ সময় তার কাছ একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুটি এলজি, তিন রাউন্ড কার্তুজ ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। গ্রেফতার অপর দুজন হলেন মোহাম্মদ ফারুক (১৯) ও সালাহউদ্দিন (২৬) বলে জানা যায়। 
স্থানীয় সূত্রে জানা যায় - গ্রেপ্তারকৃত আসামী তাকের এলাকায় প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতো,তার ভয়ে এলাকার সাধারণ জনগণ মুখ খোলার সাহস পেতো না,তার গ্রেপ্তারে সংবাদ এলাকায় প্রচার হলে,সাধারণ জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলে। 
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান- মহেশখালী আলোচিত সন্ত্রাসী তারেককে গ্রেপ্তার  করতে দীর্ঘদিন ধরে নানা কৌশলে অভিযান চালিয়েছে মহেশখালী থানা পুলিশ। পরিশেষে ২৮ শে অক্টোবর  মঙ্গলবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা।
তিনি আরও বলেন - দীর্ঘদিন ধরে কালারমারছড়া সহ আশেপাশে এলাকায়  ত্রাসের সৃষ্টি করেছিলো স্থানীয় রসুর পুত্র  মামুন, উকিল আহমেদ, নজির আহমেদ ও তারেক। তাদের সঙ্গে যোগ দেন সন্ত্রাসী আনছার ও বেশ কয়েকজন ডাকাত সর্দার এবং সন্ত্রাসী।
 উল্লিখিত পাঁচজনের মধ্যে  ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্রাইমজোন  হিসেবে পরিচিত  কালারমারছড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি শিথিল রাখতে পুলিশ সর্বোচ্চ চেষ্টায় আছে৷কালারমারছড়ায় পুলিশ ক্যাম্প (বিট পুলিশ) স্থাপন করেছি। সেখানে অপরাধ কর্মকাণ্ড রুখতে দিনরাত এক করে কাজ করছে পুলিশ। 
গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী তারেকের বিরুদ্ধে চারটি অস্ত্র মামলা ও একটি হত্যাসহ মোট দশটি মামলা রয়েছে।বাকি সন্ত্রাসীদের ধরতে পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রাখছে বলেও জানান তিনি।
গ্রেপ্তারকৃতদের বিরোদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।