সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি হত্যা মামলা থেকে অব্যাহতি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-২৮ ১৯:২৯:২৫
image

আজ (সোমবার) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।পাকিস্তানের একটি আদালত এ রায় দেন।  সামাজিক মাধ্যমে এক পোস্টে ইমরান খানের আইনজীবী নাইম পাঞ্জুথা বলেন, আল্লাহকে ধন্যবাদ। তিনি বলেন, দক্ষিণাঞ্চলীয় শহর কোয়েটায় এক আইনজীবীকে হত্যার অভিযোগ আদালত খারিজ করে দিয়েছে।
গত জুনে পাকিস্তানের দক্ষিণের শহর কোয়েটার সরকারি আইনজীবী আব্দুল রাজ্জাক শের আততায়ীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় ইমরান খানকে আসামি করে একটা মামলা হয়। সোমবার সেই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরানের বিরুদ্ধে নানা অভিযোগে ১০০ এর বেশি মামলা হয়েছে। তোষাখানা মামলায় গত ৫ই আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে।