সাতক্ষীরায় প্রায় ৯ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

  • এস এম মহিদার রহমান, সাতক্ষীরা :
  • ২০২৫-১০-২৬ ১৯:১৫:০৬
image

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় নয় লক্ষ টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। রোববার ( ২৬ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ  কর্নেল মোঃ  আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালন বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় নয় লক্ষ টাকার ভারতীয় ঔষধ, শাড়ি  ও বোরকা আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-২/৩ এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ঘোষপাড়া নামক স্থান হতে ২৮,০০০/- ভারতীয় বোরকা আটক করে। কালিয়ানী বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-৭/৬৫ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কালিয়ানী নামক স্থান হতে ৭০,০০০/-  ভারতীয় ঔষধ আটক করে। কাকাডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস  এর ৪, ৬ ও ৭ আরবি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেরাখালি, কেরাগাছি ও রাজ্জাকের মোড় নামক স্থান হতে  ৪,২০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ  ও শাড়ি আটক করে। মাদরা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৭, ৮ ও ৯ আরবি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কলাবাড়ি ও শশ্বানঘাট ও চান্দা নামক স্থান হতে ৩,১১,৫০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। এছাড়াও, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৪  এর  হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।  সর্বমোট ৮,৯৯,৫০০/- (আট লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী ও মাদক মালামাল আটক করে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।