আন্ত:স্কুল বিভাগীয় ফুটবল প্রেিযাগিতায় চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জের নারী ফুটবল দলকে সংবর্ধনা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১০-২৬ ০৯:১৩:৪০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
আন্ত:স্কুল বিভাগীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এ চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার  মাসুদ-উল হক  ইনিষ্টিটিউটের নারী ফুটবল দলকে উঞ্চ সংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার(২৫ অক্টোবর) বিকালে ইনিষ্টিটিউ প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে কেক কেটে দলের এই অর্জন উদযাপন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের সন্তান প্রবাসী রেজা হায়াতের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উদ্যোক্তা  শাহনাজ পারভিন রুমি,ইনিষ্টিটিউটের প্রধান শিক্ষক নাসিউল আলম,শিক্ষক ওয়াহেদুল ইসলাম, সামিরুল ইসলাম, সংগঠক  আশরাফুল আম্বিয়া সাগর,স্কাউটার আব্দুর রব নাহিদ সহ অনান্যরা।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের ২০ সদস্যকে ৫ হাজার টাকা করে এবং দলের কোচকে ১০ হাজার টাকা উপহার প্রদান করা হয়।