মহেশখালীতে মহানবী হজরত মুহাম্মদ (সা:) নিয়ে বিরূপ মন্তব্যকারী দুই হিন্দু যুবক আটক

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-১০-২৪ ২৩:০৭:৩১
image

মহেশখালী কক্সবাজার।
বাংলাদেশের  একমাত্র  পাহাড়ি দ্বীপ উপজেলা মহেশখালীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে উত্তম কুমার দে  ও অসীম দে নামে 
দুই যুবককে ২৪ শে অক্টোবর ভোররাতে আটক
করেছে মহেশখালী থানা  পুলিশ। 
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা:) নিয়ে বিরূপ মন্তব্য করেন উত্তম কুমার দে ও অসীম দে নামে দুই হিন্দু যুবক।
এ ঘটনার পর আলেম সমাজ সোচ্চার হয়ে প্রশাসনকে বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালে দুই অভিযুক্তকে অতিসত্বর আইনের আওতায় আনার নির্দেশ দেন- মহেশখালী  উপজেলা  নির্বাহী  অফিসার (ইউএনও) মোঃ হেদায়েত উল্যাহ্।
ওই রাতে সংবাদ মাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে (ইউএনও) জানান- ধর্ম নিয়ে কটুক্তি করা যুবকদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে। সবাইকে ধৈর্য 
ও সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।
অভিযুক্তদের আটক পরবর্তী ইউএনও জানান- পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকেছে এবং এখনো আছে, কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছি।
নির্দেশনা পাওয়ার পরপরই চিরুনি অভিযান শুরু করে মহেশখালী  থানার  অফিসার  ইনচার্জ  (ওসি) মঞ্জুরুল হক এর নেতৃত্বে মহেশখালী থানা পুলিশের ১টি চৌকস টিম । 
পরে  প্রযুক্তি  ও নিজস্ব সোর্সের মাধ্যমে খবর পেয়ে উত্তম কুমার'দে' ও অসীম'দে কে পুলিশি হেফাজতে আনা হয়৷  এ ব্যাপারে  মহেশখালী  থানায় নিয়মিত মামলা করা হয়।
এদিকে ওই দুই হিন্দু যুবক মহেশখালীতে হঠাৎ ধর্মীয় অনুভূতির উপর আঘাত হানলে মুসলিম ধর্মাবলম্বীরা সমালোচিত উত্তম ও অসীমকে বিতর্কিত হিন্দু সংগঠন ইস্কনের সদস্য বলে ফেসবুকে লিখালিখি করছেন।
 সর্বোচ্চ শাস্তির দাবিতে জুমার নামাজের পর এরপর বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন  করে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন- উত্তম কুমার'দে ও অসীম'দে কে আইনের আওতায় আনা হয়েছে৷
এ ব্যাপারেূ নিয়মিত মামলা হয়েছে। বর্তমানে উত্তম কুমার'দে ও অসীমদে কে আদালতের নির্দেশ অনুযায়ী জেল হাজতে  প্রেরণ করা হয়েছে। 
আইনশৃঙ্খলার সার্বিক দিক খেয়াল রাখা হচ্ছে। অপরাধ করলে কেউ ছাড় পাবেনা। ইস্কনের বিষয়ে উত্তম কুমারদে ও অসীম'দে কে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে রিমান্ড চাওয়া হয়েছে।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) 
মোঃ হেদায়েত উল্যাহ্,  মহেশখালী জনসাধারণকে 
শান্ত থাকার আহ্বান জানান।
আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করে।