মায়া কাটাবো বলে ক্লান্তির পাহাড় মুছে,
উপসংহারে জমিয়ে রাখি ---
নুনের ভিতর নিখুঁত রক্তপাত!
যত দূর দেখে চোখ, সইয়ে নিয়েছি
শোক আর ইতস্তত নখের বিস্তার...
ক্ষুব্ধ আগুনের বুকে বরফ গলিয়ে
নিংড়ে নিই দহন,
রোজকার উষ্ণ শ্বাস জিইয়ে ---
এই ক্ষীণ-আয়ু বসবাস।
অনারম্ভর সংসার চরিতকথা,
মেপে নিই অস্থির কাঁটায়।
পাঁজর হাতড়ে সস্তায় স্বস্তির খোঁজ তবু---
মোহ ছেনে তুলে নিই শুধু
আলোর গায়ে বিচিত্র গন্ধ আর
শ্যাওলার ধূসর পিপাসা...।
বন্ধু আইডি : ৪৯০