ইতিহাসে প্রথমবার আইসল্যান্ডে মশার আবির্ভাব, জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-২৩ ১১:২৩:২২
image

বরফে আচ্ছাদিত শীতপ্রধান দেশ আইসল্যান্ডে প্রথমবারের মতো দেখা মিলেছে মশার। দেশটির ইতিহাসে এই প্রথমবার কোনো মশা ধরা পড়ায় জলবায়ু পরিবর্তনের নতুন এক ইঙ্গিত দেখছেন বিজ্ঞানীরা।
স্থানীয় কীটতত্ত্ববিদ বিয়র্ন হ্যালটাসন প্রজাপতি পর্যবেক্ষণের সময় দুটি স্ত্রী ও একটি পুরুষ মশা সংগ্রহ করেন। পরে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, এগুলো ঠান্ডা সহনশীল প্রজাতি ‘কুলিসেটা অ্যানুলাটা’-যা সাধারণত উত্তর ইউরোপে পাওয়া যায়।
এত দিন পর্যন্ত আইসল্যান্ড ও অ্যান্টার্কটিকা ছিল বিশ্বের একমাত্র মশামুক্ত অঞ্চল। কিন্তু এ বছর রেকর্ড তাপমাত্রা এবং অস্বাভাবিক উষ্ণতার কারণে দেশটিতে মশা বেঁচে থাকার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।
বিজ্ঞানীরা এখন পর্যবেক্ষণ করছেন, এই মশাগুলো কেবল সাময়িকভাবে এসেছে নাকি স্থায়ীভাবে আইসল্যান্ডে বসতি স্থাপন করছে। তারা বলছেন, এটি যদি স্থায়ী হয়, তবে জলবায়ু পরিবর্তনের এক বড় প্রমাণ হিসেবে বিবেচিত হবে।

কীওয়ার্ডস: আইসল্যান্ড মশা, জলবায়ু পরিবর্তন, কুলিসেটা অ্যানুলাটা