৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (১৯ অক্টোবর) রাতে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
পিএসসি সূত্রে জানা গেছে, এবার মোট ১ হাজার ২১৯ জন প্রার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন। তারা পরবর্তী ধাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন।
এই বিশেষ বিসিএস আয়োজন করা হয়েছিল নির্দিষ্ট পেশাগত ক্যাডারের শূন্য পদ পূরণের লক্ষ্যে। রাজধানীর বিভিন্ন কেন্দ্র একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ([www.bpsc.gov.bd)।](http://www.bpsc.gov.bd%29।) কমিশন জানিয়েছে, খুব শিগগিরই পরবর্তী ধাপের সময়সূচিও প্রকাশ করা হবে।
কীওয়ার্ডস:
৪৯তম বিসিএস ফলাফল, পিএসসি বিশেষ বিসিএস, বিসিএস উত্তীর্ণ তালিকা,