চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ঢাকায় তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভূক্ত শিক্ষকদের ্উপর পুলিশের নির্যাতণের প্রতবিাদে চাঁপাইনবাবঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার(১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের বিশ^রোড মোড়ে এ কর্মসূচী পালন করে জেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি। কর্মসূচীর এক পর্যায়ে শিক্ষকরা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের ্উপর ব্যানার হাতে দাঁড়িয়ে অবস্থান নিলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সমিতির জেলা সভাপতি ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, শাহ নেয়ামতুল্লাহ কলেজ অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী, শিক্ষক আব্দুল হামিদ, আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।
বক্তরা বলেন, শিক্ষকরা আন্দোলন করছেন ২০ শতাংশ বাড়িভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে। তাঁরা তিন দফা দাবিগুলো মেনে নেবার আহব্বান জানান। তাঁরা শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখার দাবি জানান। বলেন,আগের ফ্যাসিষ্ট সরকারের মত এই সরকারও শিক্ষকদের দমন করছেন। অথচ শিক্ষকরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চান।
কর্মসূচীতে জেলার ৫ উপজেলার কলেজ ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।