কোম্পানীগঞ্জে শীতকালীন সবজীর বীজ ও সার বিতরণের উদ্বোধন
- ইমাম হোসেন খাঁন :
-
২০২৫-১০-১৫ ২২:৪৮:৪৮
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য বিভিন্ন (ইনব্রিড ও হাইব্রিড) জাতে শীতকালীন সবজীর বীজ ও সার সহায়তা প্রদানের লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সবজীর বীজ ও সার বিতরণের শুভ
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি রুবাইয়া বিনতে কাশেম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছা: শাপলা পারভীন পুতুল,উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারী আবদুল্যাহ আল মামুন,
উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকরাম উদ্দিন,উপ-সহকারী কৃষি অফিসার মো: বোরহান উদ্দিনসহ সকল উপসহকারী কৃষি অফিসারগন।
এসময় বসতবাড়িতে চাষের জন্য ৩শত কৃষক/কৃষাণীদের মাঝে জন প্রতি বেগুন ৮ গ্রাম,পালংশাক ১০০ গ্রাম,লালশাক ১৪২ গ্রাম,মটরশুঁটি ২০ গ্রাম,লাউ ৩০ গ্রাম,মুলা ১০০ গ্রাম ও বাটি শাকের ১০০ গ্রাম করে বীজ বিতরণ করা হয়। এছাড়া মাঠে চাষের জন্যে ১০০ জন কৃষকের মাঝে হাইব্রিড লাউ বীজ। ১৭০ জন কৃষকের মাঝে হাইব্রিড মিষ্টিকুমড়ার বীজ।১৫০ জন কৃষকের মাঝে হাইব্রিড বেগুন বীজ ও ১৭০ জন কৃষকের মাঝে হাইব্রিড শসার বীজ ও ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০