চাঁপাইনবাবগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের মান্ববন্ধন

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৫-১০-১৫ ২২:৪৫:৩১
image
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তভূক্ত করে গনভোটসহ ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা জামায়াতে ইসলামী মানববন্ধন করেছে। বুধবার(১৫ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন মোড়ে একযোগে এ কর্মসূচী পালিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মান্ববন্ধনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম জলা আমীর আবুজার গিফারী।একই সময় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মান্ববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক এমপি লতিফুর রহমান,বাঁতেন খা মোড়ে উপস্থিত ছিলেন সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখলেসুর রহমান, বড় ইন্দারা মোড়ে উপস্থিত ছিলেন জেলা জামায়াত সেক্রেটারী আবু বক্কর। মানববন্ধনে বক্তরা বলেন,চলমান রাজনৈতিক সংকট নিরসনে ও সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদে উল্লেখিত ধারা কার্যকর করতে হবে। জনগনের ভোটাধিকার ফিরিয়ে দিতে পিআর পদ্ধতি প্রবর্তন করে গণভোটের মাধ্যমে জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে হবে। দেশে ন্যাায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতের ৫ দফা দাবি বাস্তবায়ন জরুরী বলেও উল্লেখ করেন বক্তরা।