চাঁপাইনবাবগঞ্জে টানা ৩ দিনে পদ্মা নদী থেকে ধরা ৬৭ কেজি ইলিশ মাছ জব্দ

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৫-১০-১৫ ২১:৪৭:২০
image
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ চলমান মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৬৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। গত সোমবার(১৩ আগষ্ট) রাত সাড়ে ৮টা থেকে বুধবার(১৫ আগষ্ট) বিকাল ৫টা পর্যন্ত পদ্মা নদী ও সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করে মাছ জব্দ করে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অধিদপ্তর যৌথভাবে এসব অভিযান পরিচালনা করেন। শিবগঞ্জের সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার বলেন, বুধবার সকালে শিবগঞ্জ পৌর শেখটোলা মোড় থেকে ৭ কেজি ইলিশ জব্দ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজাহার আলী উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার সকালে তর্তিপুর ব্রীজ এলাকা থেকে ৫৫ কেজি ইলিশ জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ এ সময় উপস্থিত ছিলেন। এ আগে গত সোমবার রাতে উপজেলায় প্রথমবারের মত নিষেধাজ্ঞার মধ্যে সাত্তার মোড় থেকে ৫ কেজি ইলিশ জব্দ হয়। এ সময় ইউএনও উপস্থিত ছিলেন। পদ্মা নদী ও নদী সংলগ্ন এলাকায় অভিযান চলমান রয়েছে বলেও জানান সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা।