মহেশখালীতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট!
- গাজী মোহাম্মদ আবু তাহের
-
২০২৫-১০-১৫ ২১:৪৪:৩৮
মহেশখালী কক্সবাজার ১৫ অক্টোবর
মহেশখালীতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)
ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার এর নেতৃত্বে ১৫ অক্টোবর বিকালে মহেশখালী পৌরসভার ফায়ার সার্ভিস ভবনের সামনে মহেশখালী টু জনতা বাজার সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্টে পৃথক তিনটি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশনা প্রদান করা হয় এবং অপ্রাপ্তবয়স্কদের অটোরিকশা না চালানোর বিষয়ে সতর্ক করাসহ সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের লাইসেন্স ও ফিটনেস সনদ যাচাই করা হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতায় ছিলেন- মহেশখালীতে কর্মরত নৌবাহিনীর সদস্য,মহেশখালী থানা পুলিশের একটি চৌকস টিম,আনসার সদস্য।
সার্বিক সহযোগিতায় ছিলেন- মহেশখালী উপজেলা
(ভূমি) অফিসের নাজির মাঈনুল হাসান সহ সংশ্লিষ্ট জন।
মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)
ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার বলেন -সড়ক পরিবহন আইন বাস্তবায়নে
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।