বরিশালে সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-১০-১৪ ২২:৪৩:১১
image

বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত মো: সবুজ শেখ (৪০) ও তার স্ত্রী এ্যানি বেগম (৩৫)  কে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটি সদস্য এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 
আজ ১৪ অক্টোবর বিকেল ৫ টায় রুপাতলী হাউজিং থেকে কালু খান সড়ক যাওয়ার পথে ডোস্ট পাম্প সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অটো রিক্সা চালক মো: সবুজ শেখ এবং তার স্ত্রী মোসা: এ্যানি বেগম (৩০) বছর। দূর্ঘটনা স্থান থেকে তাদের উদ্ধার করে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন নিসচার সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরীসহ অন্যান্যরা। 
এমন মানবিক কাজের প্রশংসা করেছে বরিশালের সুশীল সমাজ ও ভুক্তভোগীর পরিবার। এ বিষয়  আহত সবুজ শেখ এর খালাতো ভাই মো: রিয়াজুল ইসলাম বলেন, আজ আমার খালাতো ভাই ও তার স্ত্রী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে আমাদের খবর জানান। 
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী এবং কিছু শিক্ষার্থী মিলে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এছাড়াও ১০ টায় এসে খোজ খবর নিয়েছেন। এমন মানবিক কাজের আমরা তাকে ধন্যবাদ জানাই।