জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে এবারের প্রতিপাদ্য “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদেও ক্ষতি”- এই শ্লোগানকে সামনে রেখে সারা মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে রাজশাহী মহানগরীর ভদ্রা আন্ত: জেলা বাসষ্ট্যান্ড চত্বরে সড়ক দূর্ঘটনারোধে জনসচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরন কর্মসূচী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহনণ করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু,যুব বিষয়ক সম্পাদক রুহুল হাসান পলাশ,কার্যকরী সদস্য-সবুজ আলী,আজমিরা আক্তার পাপিয়া, সদস্য- তামিম,আঁখি,সাদ্দাম,বুলেট প্রমুখ।