স মা প্তি খাঁ ন চৌ ধু রী

  • বদল হওয়া
  • ২০২৫-১০-১৪ ১৯:৩৮:৪৭
image

ঋতু পরিবর্তনে, 
পরিবর্তন হয় সবকিছু। কখনো কখনো, 
রুক্ষ হয় শালবন। 
কাশফুলও ঝরে যায় আলতো ছুঁয়ায়। 
তোমার মন আকাশের রঙটাও, 
স্থানান্তরিত হয় যখন তখন।
কেন জানি শুধু আমিই, বদলে
 যাওয়া টা গেছি ভুলে। 
জঞ্জাল হয়ে  পড়ে আছি পৃথিবীর এক কোণে ।
যদি বদল হতাম কখনো ! 
তবে দখিনা বাতাস  হতাম, 
তোমার গায়ের গন্ধ নিতে ।