দাগনভূঞা মোটর সাইকেল চালকদের সাথে মত বিনিময়

  • সোহেল দাগনভূঞা থেকে,
  • ২০২৫-১০-১৪ ১১:৫৭:৩৭
image

সড়ক দুর্ঘটনা রোধে 'মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি,কমবে জীবন ও সম্পদের ক্ষতি" জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ এর প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই দাগনভূঞা উপজেলা শাখা মোটর সাইকেল চালকদের সাথে সচেতন মুলক  মত বিনিময় করে। মত বিনিময় সভা উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখা সভাপতি দ্বীন মোহাম্মদ,সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল,সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আবদুল মতিন, কার্যকরী সদস্য মোঃ জহির, শিপন সহ বেশ কয়েকজন মোটরসাইকেল চালক উপস্থিত ছিলেন।