চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দেশে বাম গণতান্তিক সরকার গঠনের লক্ষ্যে আগামী ১৪ নভেম্বর ঢাকায় বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি-সিপিবির জাতীয় সমাবেশ সফল করতে চাঁপাইনবাবগঞ্জে কর্মীসভা করেছে দলটির জেলা শাখা। সোমবার(১৩ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের সাধারণ পাঠাগারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সদস্য আবিদ হোসেন, জেলা সভাপতি ইসরাইল সেন্টু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,সদস্য আ্যাড.আবু হাসিব প্রমুখ।
সভায় দলের মুল রাজনৈতিক এজেন্ডা নিয়ে আলোচনা হয়। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জনগণের মৌলিক অধিকার,গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষায় বামপন্থীদের ভুমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। বক্তরা বলেন, ফ্যাসিবাদ, দূর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে হবে। ঐক্যবদ্ধ গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। সা¤্রাজ্যবাদ ও লুটপাটের রাজনীতির বিরুদ্ধে শোষণ ও বঞ্চনা মুক্ত সমাজ প্রতিষ্ঠার রাজনীতির মাধ্যমে জনগণের অধিকার আদায় করতে হবে।