এ স এ ম আ জা দ হো সে ন

  • যদি এমন হত
  • ২০২৫-১০-১৩ ২০:৫৮:১৩
image

যদি এমন হত-
সময়টা একটু থেমে যেত,
বৃষ্টির পরের রোদে আমি
তোমার চোখে সূর্য দেখতাম নতুন করে।

যদি এমন হত-
সব হিসাব ভুলে যেতাম,
ক্যালেন্ডার ছিঁড়ে ফেলে
আমরা শুধু "আজ"টাকে রাখতাম।

যদি এমন হত-
মানুষটা মানুষ হয়ে থাকত,
ভালোবাসা হতো নিয়ম,
আর প্রতারণা নিষিদ্ধ এক ভাষা।

যদি এমন হত-
যন্ত্র নয়,হৃদয় চালাত পৃথিবী,
তাহলে ক্লান্ত মুখগুলোতেও
হয়তো একটু শান্তি ফুটত।

যদি এমনই হত-
সব "হয় না"-র দেয়াল ভেঙে
একটু "হয়তো"-র দরজা খুলে
আমরা সবাই মানুষ হয়ে যেতাম আবারও।