চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা কায়েস উদ্দিন(৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গত মঙ্গলবার(৭ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে.দুই মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। বুধবার(৮অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বাজিতপুর কেন্দ্রীয় গোরস্থানে রাষ্ট্রীয় মর্যদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।
দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ.শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান, শ্যামপুর ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, মফিজ উদ্দিন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।