রী তা রা য়

  • চলো না যাই
  • ২০২৫-১০-০৮ ১৩:২৯:৫৭
image

চলো না যাই মেঘের দেশে
আবেশে আবেশে ঘুম জড়াবে।
চলো না হই রঙিন ঘুড়ি
উড়ি শুধু আকাশ জুড়ে উড়ি।

চলো না আকাশ পাড়ে
যেখানে অচেনা নদী আছে
গাছের পাড়ায় লতায় পাতায়
সুখের বৃষ্টি হয়ে ঝরি।

আষাঢ়ের মেঘের কোণে
সারা জাগে বনে বনে
হরিণীর কাজল চোখে
নতুন স্বপ্ন শুধু জাগে।

কদম,কেয়া,শিউলি ফোটে
কার বাগানে কোন গোপনে
তবু যে সবখানে মনে মনে
প্রাণ জুড়ানো সুগন্ধি পাই তারি।

মন যে আর রয়না ঘরে
উড়ে উড়ে ঘুরে শুধুই আকাশ পারে
রঙিন রঙিন স্বপ্ন  ভাসে
মন যে হলো রঙিন ঘুরি।