দিঘলিয়ার বারাকপুরে জামায়াতের গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-১০-০৭ ২২:২৫:৪৯
image

ফুলবাড়ীগেট  প্রতিনিধি   ঃ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে  কেন্দীয়  কর্মসূচির অংশ হিসাবে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মঙ্গলবার বিকালে গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। ঘোষগাতি থেকে মিছিলটি শুরু হয়ে বারাকপুর বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশ এর মাধ্যমে শেষ হয়। মিছিলে জামায়াতে ইসলামি নেতাকর্মী সহ সাধারন মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বারাকপুর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ শওকত আকবার মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন দিঘলিয়া উপজেলা অফিস সেক্রেটারী মাওলানা আঃ রহিম । বক্তৃতা করেন আসম মনির মিন্টু, সরদার আবু দাউদ, মাওলানা হাসান বিশ^াস, মাওলনা মনিরুল ইসলাম, মোঃ হেকমত আলী, মোঃ জাহাঙ্গীর আকজ্ঞিু, মাওলানা মাসুম বিল্লাহ, দিঘলিয়া উপজেলা ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারী মোঃ সাকিব শেখ প্রমুখ। এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে ১ অক্টোবর থেকে সারাদেশে গণসংযোগ কর্মসূচি শুরু হয়েছে যা চলবে আগামি ৯ অক্টোবর পর্যন্ত । এ সময়ে মতবিনিময় সভা, গোলটেবিল বৈঠক ও সেমিনারের মাধ্যমে জনমত গড়ে তোলা হবে। ১০ অক্টোবর রাজধানীসহ সব বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে। আর ১২ অক্টোবর সারাদেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করবে দলটি। জামায়াতের ঘোষিত পাঁচ দফা দাবি হলোজুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, নির্বাচন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে করা, সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা, বিশেষ ট্রাইব্যুনালে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের বিচার করে বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা।