না সি য়া ডে লা

  • আমি তোমাদের দলভুক্ত নই
  • ২০২৫-১০-০৬ ১৪:০৬:১৪
image

অনেকদিন পর 
বের হয়েছিলাম শেষ বিকেলে হাটতে, একা !  
 পথের চারপাশে অজস্র মানুষ,  
ওদের দিকে হা করে চেয়ে চেয়ে দেখলাম 
একটাও আমার মতো অদ্ভুত মানুষ নয়।
  খুঁজে দেখেছি!
 কাউকে সুস্হ মানুষ বলে মনে হলোনা। 
মনে হলো আমিই শুধু সুস্হ। 
অথচ ওদের সুস্হ মানুষের মতো সবই আছে।  
আমারই বরং কিছু কম! 

ওরাও হাটছে আমার পাশদিয়ে, 
কেউ পাশে থাকলেই কি কথা বলা হয়? 
    তাই আমি ওদের মতো নয়! 
ওরা অনর্গল কথা বলছে হাত নেড়ে নেড়ে। 
কেউবা দাঁত কেলিয়ে হাঁসছে, পান খাওয়া লাল দাঁতে। 
    কেউবা হাঁসের ডিমের মতো 
ড্যাবড্যাব করে আমাকে দেখছে ফিরে ফিরে। 
আমাকে কি সুস্হ মানুষ মনে হচ্ছেনা 
  ওদের কাছে? এখন ভয় হচ্ছে! 
জানার জন্য পাশে গিয়ে দাড়িয়েছিলাম, 
দেখলাম সবাই কেমোন করে তাকিয়ে আছে।

আমি উসখুস করি, বিব্রত বোধ করি, 
তারপর সরে দাড়াই ওদের থেকে আড়ালে। 
আমি মনে হয় আর মানুষ নই।
 নিজেকে ইদুরের গর্ত থেকে বের হওয়া 
নেংটী ইদুর মনে হলো, 
বহুদিন পর বাহিরে বের হয়েছিলাম। 
বুঝলাম আমাকে মানায় না ভদ্র মানুষদের পাশে,
  অথচ আমি অভদ্র নই! 
আমার ঐ নদীর পাড়ে ঝাউবনে
 কাশবনেই মানায়, একা একাই মানায় !  

এলোচুল পাগল বেশে আনমনায় মানায়, 
 সুন্দরের মধ্যে আমি বেমানান। 
সভ্যতার মাঝে অসভ্যতার লেবাসে 
আমি যেনো এক আশ্বিনের শেষরাতের
 জুবুথুবু হয়ে পড়ে থাকা নরম কাঁথা।
  একা থাকতে থাকতে 
তোমাদের ঐ কমফোর্টের উষ্ণতায় 
 আমাকে আর মানায় না! 
আমি মনে হয় এই সভ্যতার সাথে 
খাপ না খাওয়া অসভ্য একটা মানুষ!