দিন শেষে ফিরবো পুরাণ ঢেঁড়ায়
এসে দেখি ক্ষেত খেয়েছে বেড়ায়।
জানা হলোনা কে কলকাঠি নাড়ায়?
চাওয়া পাওয়া সেই ঠায় দাঁড়ায়
ভোগছি বসে ভীষণ মনঃপীড়ায়!
সাকি পুরানো মদ নতুন বতলে সাজায়
নটিরা সব মহাআনন্দে বগল বাজায়।
সুখ পাখিটা কোন সুদূরে উইড়া যায়
সাধ্য কার তায় শিকল পড়াবে পায়?
পরিবর্তন নয় পরিবর্ধনে ব্যস্ত সবায় বঙ্গশালায়
অধম কালায় ভাবে বসে একাকি নিরালায়।