বিকল্পধারা বাংলাদেশ একটি নির্বাচনমুখী দল আগামী জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহন করবো ; মেজর মান্নান

  • মোঃ ওয়াসিমুল ইসলাম
  • ২০২৫-১০-০৫ ১৯:৪১:৩১
image

বিকল্পধারা বাংলাদেশ একটি নির্বাচনমুখী দল। আগামী জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহন করবো বলে মন্তব্য করেন বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব) আবদুল মান্নান ।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা পারিবারিক কবরস্থানে সাবেক  রাষ্ট্রপতি বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অধ্যাপক (ডা.) একিউএম বদরুদ্দোজা চৌধুরী’র প্রথম মৃত্যু বার্ষিকীতে  শ্রদ্ধানিবেদন ও করব জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরো বলেন মরহুম রাষ্ট্রপ্রতি ডা:বি চৌধুরী জিয়াউর রহমান পরম বন্ধু ছিলেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুর রহমান মৃধা, মহসিন চৌধুরী, ওয়াসিমুল ইসলাম, উপ অধ্যক্ষ মো.আসাদুজ্জামান বাচ্চু, আমিনুল ইসলাম বুলু, নবাব বাহাদুর,শাহআলম আলমাস, মোস্তফা সারোয়ার, ইউনিয়ন চেয়ারম্যান মো.জিল্লুর রহমান, কোলা ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু প্রমুখ।