কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি
জাতীয় স্বর্ণ পদক পুরস্কারপ্রাপ্ত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭ টার সময় বসুরহাট পৌর মিলনায়তনে বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবদুল মতিন লিটনের সভাপতিত্বে ও পরিচালক জামাল উদ্দিন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশনে ২০২৫-২৬ সালের বাজেট পেশ করেন সমিতির সাবেক অর্থ পরিচালক করিমুল হক সাথী।
শেয়ারের ওপর ৬% ও সঞ্চয়ের ওপর ৪% লভ্যাংশ ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিতি সদস্যদের মধ্যে ১ম, ২য় ও ৩য় পুরস্কারসহ ১০০ জনকে র্যাফেল ড্র’র মাধ্যমে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন,বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি আবুল বাশার,সাবেক সাধারণ সম্পাদক আফতাব আহম্মেদ বাচ্চু,বামনি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ এসএম কামাল উদ্দিন,বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তোহা,কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওবায়দল হক রাফেল প্রমূখ।