ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে বাংলাদেশ গণমুক্তি পার্টির শোক প্রকাশ

  • লেখক অমুল্য কুমার বৈদ্য
  • ২০২৫-১০-০৩ ১৫:২২:০৫
image

অদ্য ৩ অক্টোবর ২০২৫ খ্রি.  শুক্রবার এক শোকবার্তায়  বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার বলেন, ভাষা আন্দোলনের অগ্রসেনানী, খ্যাতিমান বুদ্ধিজীবী ও লেখক আহমেদ রফিকের মৃত্যুতে বাংলাদেশে গণমুক্তি পার্টি গভীর শোক প্রকাশ করছে।
একুশে ফেব্রুয়ারির ইতিহাসে তাঁর ভূমিকা, বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি তাঁর অবদান, এবং জাতির গণতান্ত্রিক ও প্রগতিশীল চেতনাকে এগিয়ে নিতে তাঁর আজীবন সংগ্রাম আমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন আমাদের ভাষা, সংস্কৃতি ও মুক্তির সংগ্রামের এক অনন্য বাতিঘর।
বাংলাদেশে গণমুক্তি পার্টি মনে করে, আহমেদ রফিকের মৃত্যু শুধু একটি ব্যক্তির প্রয়াণ নয়, এটি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা, শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি জানাই আন্তরিক সমবেদনা।