হাজার বছরে একবারই আসে
মুজিবেরা এই বাঙলায়,
শেখের বাড়ির ভিটেটা হাসে
ফুললিত সেই জাঙলায় !
হিমালয় থেকে সুন্দরবন
হাসে নদী মাঠ, দেশটাই,
মার্চের মাঠে লাখে লাখ সবে
খুঁজে পায় সেই রেশটাই !
ভায়েরা আমার, বলে যেই তিনি
তুলে ধরলেন তর্জনি
প্রস্তুত সবে গুন গুন রবে
ভালোবাসাটাও অর্জনই !
মুজিবের এই ভালোবাসাতেই
জাগে দেশপ্রেম, ত্যাগ তাই,
পুরো দেশ যেনো এক সুরে বাঁধা
বাঙালির দাবি একটাই !
কে বলে তোমায় নাইতো মুজিব !
মৃত্যুরা তাঁকে ছুঁবেনা,
চেতনাটা তাঁর চির অম্লান
ডুবেনা কখনো, ডুবেনা !
মুজিবেরা জেনো আছে বাঙলায়
চেতনাকে তাঁর ভক্তি !
হাজার বছরে একবারই আসে
চেতনার এই শক্তি !