সন্দেহের গোপন উই
কাটল ধৈর্যের দাঁতে
ভেতর-বাড়ির বুড়ো কাঠের করোটি।
আমাদের উভয়ের নিজস্ব গোয়েন্দাদ্বয়
নিবিঢ় নৈকট্যে এতকাল,
এত ভালোবাসাবাসি!
পথ প্রায় শেষ, তাও
অনুসরণের ছায়া পিছুই ছাড়ল না।
প্রশ্ন জাগে---এই যে সমান্তরালে
গেল আধেক জীবন
তোমার ছায়ার সাথে
আমার ছায়ার কোন সখ্য হল না!
তার মানে,আমরাও বাসলাম?
বাঁচলাম---দুজনে একাকী?
বন্ধুর ছদ্মবেশে চিরশত্রু দুই!