চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১০-০১ ১৭:২৩:৫০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীর একটি  খাঁড়িতে ডুবে আল আমিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েয়ে। সে  আলাতুলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের টিকরপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার(১অক্টোবর) দুপুর ১২টার দিকে অনান্য শিশুদের সাে বাড়ির অদূরে মরা নদী নামের পদ্মার ওই খালে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় আল আমিন। পরে দুপুর ১টার দিকে স্বজন ও স্থানীয়রা ওই খাল থেকে তার মরদেহ উদ্ধার করে।
সংশ্লিস্ট ইউপি সদস্য আনারুল ইসলাম বলেন, সদর উপজেলার দেবীনগর ইউনিয়ন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, দুপুরে পদ্মায় ডুবে ওই শিশুটি মারা যায়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায় নি। ঘটনাটি খোঁজ করে দেখা হচ্ছে।