মু হ ম্ম দ নূ রু ল হু দা

  • ঘাটে বাঁধা
  • ২০২৫-০৯-৩০ ২২:৫৮:৩১
image

এককথা 
বারবার বলি
একপথ বারবার চলি
আমি তো চিনি না আজো
ভুবনের ভিন্ন অলিগলি;

নিজেকে কি চিনি?
নিজেই নিজের সঙ্গে 
তবু বিকিকিনি

ধাঁধা আর ধাঁধা
তোমাকে চিনতে গেলে
পথে পথে  বাধা

যাই না কোথাও
যাবো বলে ঘাটে বাঁধা নাও