২ সপ্তাহ নিখোঁজ পল্লীতীর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী মুন্না, থানায় জিডি

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৯-৩০ ১৯:১৫:০৫
image

ফুলবাড়ীগেট  প্রতিনিধি  ঃ নগরীর পল্লীতীর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী  মুন্না গত ১৫ সেপ্টেম্বর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা নিজ বাসা  সকাল ৯ টায় স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয় । এরপর থেকে ২ সপ্তাহের বেশি হয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোজ স্কুল শিক্ষার্থীর। এ ব্যাপারে তার পিতা  বিপ্লব সরকার দৌলতপুর থানায় সাধারন ডায়েরী করেছেন। নিখোজ  সন্তানকে হারিয়ে তার  পিতা-মাতা সহ আতœীয় স্বজনরা চরম উৎকন্ঠা দিন কাটাচ্ছে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন নিখোঁজ সংক্রান্ত বিষয়ে থানায় সাধারন ডায়েরী হয়েছে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি।