স্প্যানিশ লিগ ফুটবলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-২৬ ১২:১৫:৪৫
image

রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লিগ ফুটবলে রাতের ম্যাচে জয় পেয়েছে। বেলায়দোস স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক সেল্টা ভিগোকে। খেলার শুরু থেকে দুই দলের স্ট্রাইকারদের ব্যর্থতায় কোন গোল ছাড়াই শেষ হয় প্রথমার্ধ। 
দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৮১ মিনিটে দলের ইংলিশ স্ট্রাইকার জুড বেলিংহামের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এদিকে, খেলার বাকি সময় আর কোন দল গোল না করতে পারলে সেল্টা ভিগোর বিপক্ষে ১-০ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই মৌসুমে নিজেদের ৩ ম্যাচেই টানা জয় পেলো রিয়াল মাদ্রিদ।