চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে অটোরিক্সা চালকদের বিক্ষোভ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-২৮ ২১:৩৬:১৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিদ্যুৎ বিল আবাসিক থেকে বানিজ্যিক হিসেবে রূপান্তরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে অটো চালকরা বিক্ষোভ করেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি অফিসের সামনে সদর উপজেলার দেবীনগর, শাজাহানপুর, সুন্দরপুর,চরবাগডাঙ্গা ও ইসলামপুর  ইউনিয়ন থেকে আসা দুই শতাধিক অটোচালক বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এতদিন তারা আবাসিক হারে বিদ্যুৎ বিল পরিশোধ করতেন। কিন্তু হঠাৎ করেই বানিজ্যিক বিল আরোপ করায় তাদের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়েছে। এখন আগের তুলনায় দ্বিগুণ বিল আসছে। যাদের বিল ২ হাজার টাকা আসত তাদের ৪ হাজার টাকা আবার যাদের ৩ হাজার টাকা আসত তাঁদের ৬ হাজার টাকা বিল হচ্ছে। চালকরা জানান, অটো চালিয়ে এখন যা আয় হয়, তা দিয়ে এ বাজারে সংসার চালানোই কঠিন, এর  উপর এত বিল দেয়া সম্ভব নয়। তাঁরা পূর্বের ন্যয় আবাসিক হারে বিল নেবার দাবি জানান।
বিক্ষোভের প্রেক্ষিতে সমিতির সাথে চালকদের আলোচনায় এ ব্যাপারে একটি সাময়িক সমাধান করা হয়। এরপর বিক্ষোভ স্থগিত করেন চালকরা।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম হাওলাদার ফজলুর রহমান বলেন, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অটোরিক্সা চার্জের পৃথক  একটি হার রয়েছে। যা  আবাসিক বা বানিজ্যিক নয়।  এখন বাড়িতে অটোচার্জ করায় আশপাশে ভোত্তেৎ সহ নানা সমস্যা হচ্ছে। তবে এলাকায় এলাকায় অটোরিক্সা চার্জিং ষ্টেশন স্থাপন করে সেখানে চার্জ করলে সমস্যা কমানো সম্ভব। বাড়ির বিল আবাসিক থাকবে। ষ্টেশনের বিল পৃথক হবে। কিছু বাড়িতে বানিজ্যিক হারে বিল চালু করা হয়েছে। তবে দরিদ্র চালকদের কথা বিবেচনা কওে একবারে  তাঁদের  উপর চাপ না দিয়ে ৬ মাস সময় দেয়া হয়েছে। এর মধ্যে তাঁরা  চার্জিং ষ্টেশনে চলে যাবেন। এ ব্যাপারে সমিতির তরফেও প্রচারণা চালানো হবে। চালকদের উদ্ধুদ্ধ করা হবে।  বিক্ষোভকালে পুলিশ ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।