টেকনাফে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

  • কক্সবাজার প্রতিনিধি:
  • ২০২৫-০৯-২৮ ১৯:৩২:২২
image

কক্সবাজারের টেকনাফে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কে একটি সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আহত অপর এক আরোহীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানচালক ও তার সহকারী পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান এবং মোটরসাইকেল জব্দ করেছে টেকনাফ থানা পুলিশ।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কীওয়ার্ডস:টেকনাফ সড়ক দুর্ঘটনা,কাভার্ড ভ্যান সংঘর্ষ,নিহত ২ জন,কক্সবাজার খবর